বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই: ইউক্রেনে যুদ্ধ করা ব্রিটিশ যুবক

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৩, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ

আজই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের কাছে মারিওপোলে ইউক্রেনের মেরিন ব্রিগেডের ১০২৬ সেনা আত্মসমর্পণ করেছে। অবশ্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই।

তবে বন্দর নগরীটিতে ইউক্রেনের হয়ে যুদ্ধ করা এক বৃটিশ যোদ্ধা তার পরিবারকে জানিয়েছেন, তিনি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এছাড়া তাদের সামনে আর কোন উপায় নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, অ্যাইডেন অ্যাসলিন যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের বাসিন্দা। ২০১৮ সালে তিনি ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে তিনি ইউক্রেন সেনাবাহিনীর মেরিন ইউনিটে সেনা হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি মারিওপোলে আছেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারিওপোলে যুদ্ধরত অবস্থায় থাকা অ্যাসলিন তার মা অ্যাং উডকে জানিয়েছে যে তাদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনও উপায় নেই।

অ্যাসলিনের মা অ্যাং উড বলেন, ‘সে আমাকে বলেছে তাদের কাছে লড়াই করার মতো আর কোনও অস্ত্র নেই।’ তিনি আরও বলেন, ‘আমি আমার সন্তানকে ভালোবাসি, সে আমার নায়ক। তারা তাকে যুদ্ধের জাহান্নামে ফেলে দিয়েছে।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে ‘পদ্মা সেতুর উদ্বোধন’ উদযাপিত

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু

মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষাবোর্ড কর্মকর্তা

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৪ সেপ্টেম্বর

‘কোচের পিঠে ছুরি মারছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা’

‘কোচের পিঠে ছুরি মারছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা’

ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন

ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর ডুবে গেল এস্তোনিয়ার কার্গো জাহাজ

ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর ডুবে গেল এস্তোনিয়ার কার্গো জাহাজ

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই: ইউক্রেনে যুদ্ধ করা ব্রিটিশ যুবক

কাতারে বিশ্বকাপে যাত্রীসেবা দেবে চার হাজার ইলেকট্রিক বাস