বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যে নাম রাখা হল মার্কিন বিমানে জন্ম নেওয়া সেই আফগান শিশুর

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৬, ২০২১ ৬:১২ পূর্বাহ্ণ
যে নাম রাখা হল মার্কিন বিমানে জন্ম নেওয়া সেই আফগান শিশুর

দীর্ঘ ২০ বছর পর সম্প্রতি আফগানিস্তান দখল করে নেয় তালেবান। গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

তালেবানের আফগানিস্তান দখলের পর দেশছাড়ার হিড়িক পড়ে যায়। বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার জন্য পাঠানো বিমানে গাদাগাদি করে উঠে পড়েন আফগান নারী-পুরুষ-শিশুরা। এমন একটি বিমানে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে উঠে ছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। বিমানটির নাম ছিল ‘রিচ-৮২৮’, এটি ছিল মার্কিন কার্গো বিমান। সেই বিমানেই সন্তানের জন্ম দেন ওই নারী।

মার্কিন বিমানে জন্ম নেওয়া আফগান নারীর কন্যা সন্তানের নাম রাখা হয়েছে ‘রিচ-৮২৮’। মূলত বিমানটির কোড নম্বর অনুযায়ী শিশুটির নাম রাখা হয়েছে। মার্কিন ওই বিমানের কোড নম্বর ছিল ৮২৮। সি-১৭ ক্যাটাগোরির কার্গো বিমানকে সাধারণত অন্যান্য বিমান ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য ‘রিচ’ নামে ডাকা হয়। এরপর সেটার কোড নম্বর বলা হয়। সে অনুযায়ী কন্যা শিশুটির নাম রাখা হয়েছে রিচ-৮২৮ রিচ। তাকে রিচ নামেই ডাকা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সেনাবাহিনীর ইউরোপিয়ান কমান্ডের জেনারেল টোড ওল্ডার্স। মূলত শিশুটির বাবা-মায়ের পছন্দেই এমন নাম রাখা হয়েছে।

ইতোমধ্যে রিচ ও তার বাবা-মাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।

গেল শনিবার বিমান উড্ডয়নের পর পরই ওই নারীর লেবার পেইন শুরু হয়। বিমানটি ইউরোপের মার্কিন সামরিক বাহিনীর ঘাটিতে অবতরণ করার পর পরই সেনাবাহিনীর চিকিৎসকরা তাকে একটি কন্যা সন্তান প্রসব করতে সহায়তা করেন। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব

২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি আরব

ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রবাসীরা শুধু দেয়, পায় না কিছুই

টিকটকে ভিডিওর সময় বাড়ছে, আয়ও বেশি হবে

টিকটকে ভিডিওর সময় বাড়ছে, আয়ও বেশি হবে

গ্রেফতার এড়াতেই দ্রুত বিমানে চড়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা!

গ্রেফতার এড়াতেই দ্রুত বিমানে চড়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা!

ক্ষমতা হারালে ৪২ বছরেও আ’লীগের নাম নেওয়ার কেউ থাকবে না: গয়েশ্বর

ক্ষমতা হারালে ৪২ বছরেও আ’লীগের নাম নেওয়ার কেউ থাকবে না: গয়েশ্বর

স্বাধীনতাকামী নেতার মৃত্যুর পর কাশ্মীরে লকডাউন

স্বাধীনতাকামী নেতার মৃত্যুর পর কাশ্মীরে লকডাউন

সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের

সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের

কুর্দিস ভাষায় বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের মোড়ক উম্মোচন

চা-শ্রমিকরা অসহায়, মজুরি বৃদ্ধি মানবিকতার সঙ্গে বিবেচনা করুন: হানিফ