বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা শনিবার থেকে

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১:০০ অপরাহ্ণ
বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা শনিবার থেকে

আগামী শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা করোনা পরীক্ষা করে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিমানবন্দরে ল্যাব বসানোর কাজ দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশু এসে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামীরা এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

ল্যাবের সংখ্যা কয়টি এবং দৈনিক কতজন ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ৬টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। এ ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

এ সময় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ : জিএম কাদের

টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ : জিএম কাদের

স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

বিএনপির আন্দোলনে আ.লীগের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলনে আ.লীগের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

প্যারিসে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশি নিহত

প্যারিসে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশি নিহত

বিশ্বকাপের মাঝেই বলিউড অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেম প্রকাশ্যে

বিশ্বকাপের মাঝেই বলিউড অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেম প্রকাশ্যে

হিজবুল্লাহর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে রাশিয়া

ইসি নয়, মাহবুব তালুকদারই মানসিক রোগে আক্রান্ত: কাদের

ইসি নয়, মাহবুব তালুকদারই মানসিক রোগে আক্রান্ত: কাদের

এবিবি-বাফেদার বাইরে রেমিট্যান্স পাঠালে দিতে হবে চার্জ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য নিয়ে গণশুনানি জানুয়ারিতে

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের নারীরা