বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্যারিসে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Probashbd News
মে ২৬, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
প্যারিসে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশি নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে দুষ্কৃতকারীদের হামলায় নির্মমভাবে খুন হলেন সোহেল রানা নামে এক প্রবাসী। প্যারিসের একটি হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সোহেল রানার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার খিদিরপুর গ্রামে। দীর্ঘ ১১ বছর থেকে তিনি ফ্রান্সে ছিলেন এবং ৪ বছর ধরে স্ত্রী ও আড়াই বছরের এক শিশু সন্তানসহ ফ্রান্সের পোর্ট দি অভারভিলিয়ে এলাকায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গত শনিবার ভোররাতে প্যারিসের বাস্তিলে কাজ শেষে বাসায় ফেরার পথে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন সোহেল। এ সময় পথচারীরা অজ্ঞান অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করে। সোহেলের ওপর কেন হামলা করা হয়েছে- এর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য তার ওপর হামলা চালানো হয়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার নির্দেশে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল নিহত সোহেল রানার বাসায় গিয়ে তার স্ত্রী ও স্বজনদের সঙ্গে দেখা করেন এবং সোহেল হত্যার রহস্য উদঘাটন ও তার পরিবারের জন্য কূটনৈতিকভাবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে সোহেলের মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি এ হত্যার বিচার চেয়েছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

একাধিক প্রেমের সম্পর্ক জেনে যাওয়াতেই খুন চিকিৎসক জান্নাতুল

আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের পরেই পাকিস্তানের কূটনীতিকের মেয়েকে হত্যা!

আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের পরেই পাকিস্তানের কূটনীতিকের মেয়েকে হত্যা!

ওয়াশিংটনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

ওয়াশিংটনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

মার্কিন ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় দুই সেনার মৃত্যু

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় দুই সেনার মৃত্যু

প্রতারণার মামলায় হেলেনার জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় হেলেনার জামিন নামঞ্জুর

ফিলিস্তিনে ত্রাণ পাঠাবে বাংলাদেশ