সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিজের বিয়েতে যে ছক কষলেন জাহ্নবী কাপুর

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২, ২০২১ ৭:৫০ পূর্বাহ্ণ
নিজের বিয়েতে যে ছক কষলেন জাহ্নবী কাপুর

বিয়ের দিনটা সবচেয়ে খাস হয় যে কোনো মেয়ের জীবনে। সেইদিন সব লাইম লাইট থাকে কনের উপরেই। আর যদি সে কোনো বলিউড তারকা হয় তাহলে তো কথাই নেই! বিয়ের দিন কেমন সাজবেন তা ঠিক করে ফেলেছেন জাহ্নবী কাপুরও। বিয়ের পুরো পরিকল্পনার ছক কষে বসে রয়েছেন শ্রীদেবীর জানু। কোথায় বিয়ে করবেন, কেমনভাবে ভেন্যু সাজানো হবে- সব প্ল্যানিং রেডি।

শ্রীদেবী ও বনি কাপুর কন্যার কথায়, বিগ ফ্যাট বলিউড ওয়েডিং নয় তার বিয়ে ‘সাধারণ এবং রীতি অনুসারে’। খুব বেশিদিন ধরে বিয়ের অনুষ্ঠান চালানোর পরিকল্পনা নেই জাহ্নবীর, দু-দিনের মধ্যেই সব অনুষ্ঠান শেষ করতে চান তিনি। ইতালীর লাগোয়া তিররেনীয় সাগরে অবস্থিত ছোট্ট দ্বীপ কেপ্রিতে একটা বিলাসতরীতে নিজের ব্যাচেলার পার্টি করবেন জাহ্নবী, বিয়ের অনুষ্ঠান হবে তিরুপতিতে। আর সংগীত এবং মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করা হবে তামিলনাড়ুর মাইলাপুরে, হ্যাঁ, শ্রীদেবীর জন্মভিটেতেই প্রাক-বিয়ের এই অনুষ্ঠানটি করতে চান জাহ্নবী।

রিসেপশন নিয়ে খুব বেশি উত্সাহী নন জাহ্নবী। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে, তিনি পাল্টা হবে, ‘ওটা কি খুব জরুরি? না, তো… দরকার নেই’।

বিয়ের ভেন্যু একদম সাবেকি সাজে সাজাবেন জাহ্নবী, থাকবে জুঁইফুলের ডেকোরেশন। ব্রাইডস মেট হিসাবে জাহ্নবীর বিয়েতে অংশ নেবেন বোন খুশি কাপুর, সত্‍ দিদি অংশুলা কাপুর এবং বন্ধু তানিশা সন্তোষি। জাহ্নবীর বিয়েতে বনি কাপুর এবং খুশি খুব বেশি আবেগঘন হয়ে পড়বেন নিশ্চিত জাহ্নবী, অংশুলাকেই সবটা সামলাতে হবে এখন থেকেই ভবিষ্যত বাণী সেরে ফেললেন জাহ্নবী।

বিয়ের দিন কাঞ্জিভরাম অথবা পট্টু পাভাদাই শাড়িতে সাজবেন তিনি। সেই শাড়ির রঙ হবে সোনালি আর আইভরির মিশেলে। মেহেন্দিতে গোলাপি এবং সংগীতে হলুদ রঙের সাবেকি পোশাক পছন্দ জাহ্নবীর।

কিন্তু সব প্ল্যান তো রেডি, পাত্রটা কে? জাহ্নবী বললেন, আমার বর এমন মানুষ হবে যার মনটা খুব পবিত্র, এখনও পর্যন্ত এমন কোনও মানুষ খুঁজে পাইনি। আশা করছি জলদি পাব।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বদরুন্নেসার শিক্ষিকা রুমা সরকার কারাগারে

বদরুন্নেসার শিক্ষিকা রুমা সরকার কারাগারে

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

ওডেসা হামলায় পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে: জার্মানি

ইতালির ভেনিসে জমে উঠেছে ইফতারির বাজার

প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না মাহমুদউল্লাহ-মুশফিক

প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না মাহমুদউল্লাহ-মুশফিক

৪ মাসে দুইবার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

৪ মাসে দুইবার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

দায়িত্ব নিয়েই কাশ্মিরে পাকিস্তানের সেনাপ্রধান, ভারতকে হুঁশিয়ারি

‘আশুরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার সাহস যোগায়’

‘আশুরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার সাহস যোগায়’

দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালোভাবে নিচ্ছে না সরকার

আ.লীগের বিভাগীয় উপ-কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান মনোনয়ন