শুক্রবার , ২ মে ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দীর্ঘদিন পর চালের বাজারে স্বস্তি কমতে শুরু করেছে দাম

প্রতিবেদক
Probashbd News
মে ২, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

দীর্ঘদিন পর চালের বাজারে একটু স্বস্তি ফিরেছে। কমতে শুরু করেছে দাম। ইরি-বোরো ধানের চাল আসায় মিনিকেটের দাম নিম্নমুখী বলে জানান ব্যবসায়ীরা। শুক্রবার (২ মে) রাজধানীর বিভিন্ন বাজারে চিত্র এ কথা বলে।

জানা গেছে, নতুন মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৮০ টাকায়। যেখানে পুরোনো একই চালের দাম ৭৮ থেকে ৮৮ টাকা পর্যন্ত। সে হিসাবে চালের দাম কেজিপ্রতি প্রায় ৪ থেকে ৮ টাকা কমেছে।

চাল ব্যবসায়ীরা বলেন, নতুন চালের দাম প্রতি বস্তায় (২৫ কেজি) ১০০ থেকে ২০০ টাকা কমেছে। এখন প্রতি বস্তা মিনিকেটের দাম ২০০০ টাকার মধ্যে এসেছে, যা আগে ২২০০ টাকা পর্যন্ত উঠেছিল।

তারা আরও জানান, বাজারে প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের মিনিকেট চালের দামই কমেছে। তবে পুরোনো কোনো চালের দাম এখনো কমেনি।

এদিকে, বাজারে মোটা চাল ৫৮ থেকে ৬২ টাকা, মাঝারি চালের দাম ৬৪ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি সরু নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে।

বিক্রেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর বাজারে চালের দাম কমছে। গত বছরের শুরুতে বন্যার কারণে চালের দাম বেড়েছিল, এরপর বছরখানেক প্রায় চড়া ছিল বাজার। এবার বোরো ধানের উৎপাদন ভালো হয়েছে, ফলে বাজারে চালের দাম আরও কিছুটা কমতে বলে মনে করছেন তারা।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি, তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি, তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর যেন সৃষ্টি না হয়: ওবায়দুল কাদের

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর যেন সৃষ্টি না হয়: ওবায়দুল কাদের

নায়াগ্রায় পর্যটকদের জন্য উন্মুক্ত শতাব্দীপ্রাচীন সুড়ঙ্গ

ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না: আব্দুর রহমান

ব্রাসেলসে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

ব্রাসেলসে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

‘দেশপ্রেম-স্বার্থ সংরক্ষণে সজাগ দৃষ্টি রাখতে হবে কূটনীতিকদের’

‘দেশপ্রেম-স্বার্থ সংরক্ষণে সজাগ দৃষ্টি রাখতে হবে কূটনীতিকদের’

দুই হাত নেই দেলোয়ারের, নিজেই করেন সব কাজ

নতুন করে হামলা করেছে ইসরাইল গাজার নিয়ত ৭১ জন নিরীহ ফিলিস্ত

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত