সোমবার , ২৬ জুলাই ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ফের শুরু

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৬, ২০২১ ৭:০৭ পূর্বাহ্ণ
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ফের শুরু

ঈদুল আজহার বিরতির পর আজ সোমবার থেকে আবার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করছে সংস্থাটি।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় টিসিবি।

নতুন করে শুরু হওয়া এই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। 

টিসিবি সূত্র থেকে জানা যায়, গতবারের মতো এবারও সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে।

টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

এর আগে ৫ জুলাই শুরু হয়েছিল টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম, যা কুরবানির ঈদের আগে ১৮ জুলাই পর্যন্ত চলে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

জকসু নির্বাচন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে কোরবানির অনুরোধ প্রধানমন্ত্রীর

উত্তাল আফগানিস্তান; আতঙ্কে দেশ ছাড়লেন নারী অ্যাথলেট

উত্তাল আফগানিস্তান; আতঙ্কে দেশ ছাড়লেন নারী অ্যাথলেট

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় নোয়াখালীর দুই যুবক নিহত

আমার দলের লোকেরা কী করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল: শেখ হাসিনা

আমার দলের লোকেরা কী করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল: শেখ হাসিনা

করোনা ঠেকাবে পোশাক, বিজ্ঞাপনে গুনতে হলো মিলিয়ন ডলার জরিমানা

করোনা ঠেকাবে পোশাক, বিজ্ঞাপনে গুনতে হলো মিলিয়ন ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে গ্রেফতার ইলিয়াস, মুক্তি পেলেন ছয় ঘন্টা পর

৬ কোটিতে ফ্ল্যাট কিনেছেন, দিশার আছে দামি গাড়ি ও ব্যাগের কালেকশন

৬ কোটিতে ফ্ল্যাট কিনেছেন, দিশার আছে দামি গাড়ি ও ব্যাগের কালেকশন

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত বেড়েছে ৫০, আহত শতাধিক