শুক্রবার , ৮ অক্টোবর ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জিন্সের প্যান্ট পরে নারীদের মন্দিরে প্রবেশ নিষেধ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৮, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
জিন্সের প্যান্ট পরে নারীদের মন্দিরে প্রবেশ নিষেধ

জিন্সের প্যান্ট পরে নারীদের মন্দিরে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া শাড়ি এমনভাবে পরতে হবে যাতে মহিলাদের বক্ষদেশ যথাযথভাবে ঢাকা থাকে। ভারতের কর্নাটকের মন্দিরে ঢুকতে এবার এই ধরনের প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কর্নাটকের মন্দিরে ঢুকতে এখন থেকে নারীদের পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি হতে চলেছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজেপি শাসিত রাজ্যের মন্দিরগুলিতে নজরদারি চালায় যে সরকারি ধর্মীয় পরিষদ, তারা বলেছে, মন্দিরে প্রবেশ করতে হলে নারী এবং পুরুষ নির্বিশেষে যথাযথ ‘হিন্দু পোশাক’ পরতে হবে। মহিলাদের নিজেদের শরীর যথাযথভাবে ঢাকতে হবে। অন্যথায় মন্দিরে প্রবেশ করা যাবে না।

কর্নাটকের মন্দিরে মহিলাদের পোশাক কেমন হবে? এক পুরোহিত হরিনারায়ণ আশরানা তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, মেয়েদের ক্ষেত্রে হিন্দু পোশাক শাড়ি হলেই সবচেয়ে ভাল। শাড়ি কীভাবে পরা হবে তা-ও বলে দিয়েছেন তিনি।

ক্যামেরার সামনে দক্ষিণ কন্নড় মন্দিরের প্রশাসনিক সদস্য পুরোহিত হরিনারায়ণ আশরানাকে বলতে শোনা গিয়েছে, শাড়ি এমনভাবে পরতে হবে যাতে মহিলাদের বক্ষদেশ যথাযথ ভাবে ঢাকা পড়ে। পুরুষ পুণ্যার্থীদের পোশাক কী হবে, তা এখনও ঠিক হয়নি। বিষয়টি আপাতত আলোচনাধীন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মেয়েরা কী ভাবে শাড়ি পরবেন, তা বলে দেওয়ার পাশাপাশি মন্দিরে পুণ্যার্থীদের জিন্‌সের প্যান্ট পরার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছেন হরিনারায়ণ। বজরং দলও এ নিয়ে পোস্টার সেঁটেছে মন্দিরের দেওয়ালে। পোশাক নির্দেশিকা পালনে যাতে কোনও বিচ্যুতি না হয়, তা নিশ্চিত করতেই ওই পোস্টার।

কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ২১১টি মন্দিরের উপর নজরদারি চালায় সরকারি পর্ষদ ‘কর্নাটক স্টেট ধার্মিক পরিষদ’। 

মন্দিরে পোশাক নিয়ে প্রজ্ঞাপন জারি করার নেপথ্যে মূলত তারাই। 

পর্ষদের বক্তব্য হলো, মন্দিরে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বিষয়টি বাধ্যতামূলক করতে তাই দক্ষিণ কন্নড়ের প্রতিটি মন্দিরে ব্যানার ঝোলানোর নির্দেশও দিয়েছে তারা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

পঙ্গুত্বের সুযোগ নিয়ে ইয়াবা কারবার, হলো না শেষ রক্ষা

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ

সদর উপজেলার প্রথম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হলো নারগুন

উন্নয়নশীল দেশ নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না: রাষ্ট্রপতি

উন্নয়নশীল দেশ নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না: রাষ্ট্রপতি

তাইওয়ানের আকাশে ফের চীনা যুদ্ধবিমান-উত্তেজনা চরমে

কে পাচ্ছেন নোয়াখালী-৪ আসনের টিকিট?

করোনাকালে অর্থনৈতিক বিকাশের এক নতুন সুযোগ করে দিয়েছে তথ্যপ্রযুক্তি

করোনাকালে অর্থনৈতিক বিকাশের এক নতুন সুযোগ করে দিয়েছে তথ্যপ্রযুক্তি

পেন্টাগনের বাইরে গোলাগুলি, পুলিশ কর্মকর্তা নিহত

পেন্টাগনের বাইরে গোলাগুলি, পুলিশ কর্মকর্তা নিহত

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন