শনিবার , ১৩ নভেম্বর ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় আরও ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১৩, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
করোনায় আরও ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) মৃত্যু হয়েছিল পাঁচজনের। এ পর্যন্ত দেশে করোনায় ২৭ হাজার  ৯১৮ জন প্রাণ হারালেন। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। আর, এ সময়ে ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর ডুবে গেল এস্তোনিয়ার কার্গো জাহাজ

ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর ডুবে গেল এস্তোনিয়ার কার্গো জাহাজ

ত্রিপুরায় বাঁধ খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে লাখ লাখ মানুষ পানিবন্দি

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ‘উপায় খোঁজার নির্দেশ’ প্রধানমন্ত্রীর

রাশিয়ার পরমাণু অস্ত্রের কারণেই যুদ্ধে নামছে না পশ্চিমারা

কুয়েতে বসেছে শীতকালীন কৃষি মেলা

ই-৯ ভিসা ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া

জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ

ইতালিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের সুধী সমাবেশ

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

শ্রীনগরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাইসাইকেল বিতরণ