শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘ওয়াশিংটন টাইমসে বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করে দিতে বলেছিলেন খালেদা জিয়া’

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৫, ২০২২ ২:০২ অপরাহ্ণ
‘ওয়াশিংটন টাইমসে বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করে দিতে বলেছিলেন খালেদা জিয়া’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের কাছে দেশবিরোধী অপপ্রচার চালানো না হলে দেশ আরো এগিয়ে যেত। 

শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন ভবনে বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন এবং কোভিড সচেতনতা ভিডিও সংগীত প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

ড. হাছান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, দেশের একজন সাবেক দুইবারের প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) নিজের নামে ওয়াশিংটন টাইমস পত্রিকায় নিবন্ধ লিখেছেন- যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে জিএসপি সুবিধা দিয়ে আসছিল, তা যেন বন্ধ করে দেয়। শুধু তাই নয়, দেশের একটি প্রধান রাজনৈতিক দল যারা দুইবার ক্ষমতায় ছিল, সেই দলের মহাসচিব নিজের দলের প্যাডে নিজে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ণ করতে এবং সেটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের দেশে রাজনীতি থাকবে, অবশ্যই সরকারের সমালোচনা হবে। কিন্তু দেশের বিরুদ্ধে অপপ্রচার, দেশের ব্যবসা-বাণিজ্য, রপ্তানিকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার কখনো কাম্য নয়, সেটি দেশদ্রোহিতার শামিল।’

এ সময় বাজারে পণ্যমূল্যের অযথা বৃদ্ধি রোধকল্পে এবং কলকারখানার দূষিত বর্জ্য থেকে পরিবেশ রক্ষায় এফবিসিসিআই সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান ড. হাছান। 

সভা শেষে মন্ত্রী এফবিসিসিআই ভবনের তৃতীয় তলায় বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন ও শিল্পী হায়দার হোসেন পরিচালিত কোভিড সচেতনতা মিউজিক ভিডিও প্রকাশ করেন। 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা, যা বললেন ম্যারাডোনার ছেলে

ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা, যা বললেন ম্যারাডোনার ছেলে

জন্মদিন নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

জন্মদিন নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

বেনজীরের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

হঠাৎ বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

হঠাৎ বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

মিটফোর্ডে ব্যবসায়ীর নির্মম হত্যা: স্পষ্ট মোটিভ অধরা, তদন্তে র‍্যাব ও পুলিশ

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

বিমান চালিয়ে একাই বিশ্বভ্রমণে জারা

বিমান চালিয়ে একাই বিশ্বভ্রমণে জারা

ইতালির মনফালকোনে আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

ইতালির মনফালকোনে আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

জলবসন্তের মতো ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা

জলবসন্তের মতো ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা