শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এখনই ইউক্রেনে হামলার মতো অবস্থানে ৪০-৫০ ভাগ রুশ সেনা: যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
এখনই ইউক্রেনে হামলার মতো অবস্থানে ৪০-৫০ ভাগ রুশ সেনা: যুক্তরাষ্ট্র

ইউক্রেন সীমান্তে গত বুধবার থেকে রুশ সেনাদের উল্লেখজনক গতিবিধি পর্যবেক্ষণের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সীমান্তে মোতায়েন থাকা রুশ সেনাদের মধ্যে ৪০-৫০ ভাগ এখনই হামলা করার মতো অবস্থানে রয়েছে বলে মনে করছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

 শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘৪০ থেকে ৫০ শতাংশ রুশ সেনা হামলা করার মতো অবস্থানে রয়েছে। গত ৪৮ ঘণ্টায় তাঁরা কৌশলগত ইউনিটগুলোর সমাবেশ ঘটানোর দিকে মনোযোগী ছিলেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনাবাহিনীর ১২৫টি কৌশলগত ইউনিট মোতায়েন রয়েছে। অথচ স্বাভাবিক সময়ে ৬০টি ইউনিট মোতায়েন থাকে। ফেব্রুয়ারির শুরুর দিকে তা বাড়িয়ে ৮০ করা হয়েছিল।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বেড়েছে। ওই মার্কিন কর্মকর্তা মনে করেন, রাশিয়া ও দনবাসের কর্মকর্তারা যে দাবিগুলো করেছেন তাতে বোঝা যায়, পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন সতর্ক করে আসছে, ইউক্রেনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উসকানি দিয়ে দেশটিতে হামলার প্রেক্ষাপট তৈরি করতে পারে ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে কয়েকটি উপায় রয়েছে। অল্প সময়ের মধ্যে হামলা চালানোর প্রস্তুতি রয়েছে তাঁর।

রুশ সেনা মোতায়েন প্রশ্নে অস্টিন বলেন, ‘আমি একে শক্তিমত্তা প্রদর্শন বলে মনে করি না। আমার ধারণা, একটি সফল সামরিক অভিযান চালাতে যেসব বিষয় নিশ্চিত করা প্রয়োজন, তার সবগুলো তিনি (পুতিন) প্রস্তুত রেখেছেন।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি র আহবায়ক কমিটি গঠন

টুর্নামেন্টের ট্রফি আছড়ে ভাঙলেন ইউএনও

ইসি গঠন বিলে রাষ্ট্রপতির সই, রোববার সার্চ কমিটি

ইসি গঠন বিলে রাষ্ট্রপতির সই, রোববার সার্চ কমিটি

কোলাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু’র দায়িত্ব গ্রহন উপলক্ষে আলোচনা সভা

‘মুশফিক-লিটন ভালো খেলছে না, নতুনদের সুযোগ দিতে হবে’

‘মুশফিক-লিটন ভালো খেলছে না, নতুনদের সুযোগ দিতে হবে’

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের কাছে হামলার হুমকি, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের কাছে হামলার হুমকি, গ্রেপ্তার ১

পীরগঞ্জে ঘাসের বাজার উন্নয়ন এবং ঘাস ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে অনুদান প্রদান কর্মসূচী

দৃষ্টি ঘোরাতেই সরকার অপ্রাসঙ্গিক বিষয় সামনে আনছে: ফখরুল

দৃষ্টি ঘোরাতেই সরকার অপ্রাসঙ্গিক বিষয় সামনে আনছে: ফখরুল

‘দ্য অপটিমিস্ট’-মানবকল্যাণে প্রবাসীদের একটি অনুকরণীয় সংগঠন

করোনায় আরও ২১০ জনের মৃত্যু

করোনায় আরও ২১০ জনের মৃত্যু