শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশ ১৮১তম

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৫, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

উত্তর-পশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট। অন্যদিকে, এই তালিকায় ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮১তম।

বিশ্বের ২০০টি দেশের ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতাসহ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করেছে নোমাড ক্যাপিটালিস্ট।

নোমাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর ১০৯। এ দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।

শুক্রবার পাসপোর্টের বৈশ্বিক মানের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। সে তালিকায় ৩৮ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।

নোমাডের হালনাগাদ তালিকায় বাংলাদেশের ঠিক আগে আছে নেপাল (স্কোর ৩৯ দশমিক ৫) এবং পরে আছে মিয়ানমার (স্কোর ৩৭ দশমিক ৫)। অপর দুই প্রতিবেশী দেশ ভারতের অবস্থান সূচকে ১৪৮ তম (স্কোর ৪৭ দশমিক ৫) এবং পাকিস্তানের অবস্থান ১৯৫তম (স্কোর ৩২)।

এর আগে ২০২৩ সালের মার্চে নোমাডের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল সংযুক্ত আরব আমিরাত। হালনাগাদ তালিকায় ১০৬ দশমিক ৫ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এ দেশটি।

তবে, দশম অবস্থানে থাকলেও আমিরাতের নাগরিকরা ১৭৯টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। যা তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের নাগরিকদের তুলনায় অতিরিক্ত ৩টি দেশে ভ্রমণ করতে পারবেন আমিরাতের পাসপোর্টধারীরা।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

কেন জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

প্রথম ফোনালাপেই রাশিয়া নিয়ে যে আলোচনা করলেন বাইডেন-শলৎজ

প্রথম ফোনালাপেই রাশিয়া নিয়ে যে আলোচনা করলেন বাইডেন-শলৎজ

যুক্তরাজ্যের শেষ বিমানে কাবুল ছাড়লো ব্রিটিশ সেনারা

যুক্তরাজ্যের শেষ বিমানে কাবুল ছাড়লো ব্রিটিশ সেনারা

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

সেই জোড়া ‘কালা পোপা’ সাড়ে ৮ লাখে বিক্রি

বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

কানাডায় বাংলাদেশি লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন

রাশিয়ার ভয়াবহ হামলায় ফের বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন