সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আজ ১২ রবিউল আউয়াল এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি বিশেষ মর্যাদায় পালন করে থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তিলাওয়াতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।

আজ সরকারি ছুটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পক্ষকালব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ। গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেইটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। দিনটি উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে, যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে জশনে জুলুসের। এছাড়া, দিনটি উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এক সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা.) এই পৃথিবীতে প্রেরণ করেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী হত্যা: শ্যুটার গ্রেপ্তার

জিয়াকে খুঁজে এনে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয় : তথ্যমন্ত্রী

জিয়াকে খুঁজে এনে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয় : তথ্যমন্ত্রী

ইমরানের ওপর হামলাকারীর ভিডিও ফাঁস: থানার সকল পুলিশ সদস্য বরখাস্ত

মতিঝিলে টিপু খুন: গ্রেপ্তার মুসাকে আনতে ওমানে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা

ইউরোপে শিগগিরিই বন্ধ হতে পারে রুশ প্রবেশ

সবাই জমি-ক্ষমতা পেতে ব্যস্ত, বিচারে ফোকাস নেই: অ্যাটর্নি জেনারেল

কে এই তেজস্বী?

কে এই তেজস্বী?

যাত্রীবান্ধব আচরণ করতে ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

সাবেক আফগান প্রধানমন্ত্রীর সঙ্গে হাক্কানি নেতাদের বৈঠক

সাবেক আফগান প্রধানমন্ত্রীর সঙ্গে হাক্কানি নেতাদের বৈঠক

জনগণ বেরিয়ে এলে খালেদাকে বিদেশ পাঠাতে বাধ্য হবে সরকার: ফখরুল

জনগণ বেরিয়ে এলে খালেদাকে বিদেশ পাঠাতে বাধ্য হবে সরকার: ফখরুল