মঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আইপিএলকে ‘না’ বলে দুই ইংলিশ তারকার দেশপ্রেম

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১৮, ২০২২ ১২:২১ অপরাহ্ণ
আইপিএলকে ‘না’ বলে দুই ইংলিশ তারকার দেশপ্রেম

জাতীয় দলের খেলা ছেড়ে আইপিএল খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। গত কয়েক বছরে এমন চিত্রের দেখা মেলেছে বহুবার।

কিন্তু এবার উল্টোটাই ঘটালেন দুই ইংলিশ তারকা। জাতীয় দলে সময় দিতে আইপিএলকে না করে দিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট ও অলরাউন্ডার বেন স্টোকস। তাদের এই দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইয়ে গেছে।

আইপিএল ২০২২-এর নিলাম হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। এই নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন জো রুট। 

অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির পর রুট জাতীয় দলকে নিজের পুরোটা সময় দিতে চান। 

এবার অধিনায়কের পথেই হাঁটলেন বেন স্টোকস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ক্রিকেটার জানিয়েছে, চলতি বছরের আইপিএলে খেলবেন না স্টোকস। রুটের মতো তিনিও জাতীয় দলের খেলায় মনোযোগী হতে চান।

কারণ মানসিক অবসাদের কারণে গত বছর অনেক দিন ক্রিকেট থেকে দূরে ছিলেন ইংলিশ অলরাউন্ডার। অ্যাশেজে ফিরেও নিজের জাত চেনাতে পারেননি।

মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এর পর জুনের শুরুতে ইংলিশদের মিশন নিউজিল্যান্ডে। 

জানা গেছে, জাতীয় দলের হয়ে এ দুটি সফরে ভালো করতে চান স্টোকস। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ঘরোয়া ক্রিকেটে ডারহামে খেলবেন তিনি। সেখানে নিজেকে প্রস্তুত করবেন। তাই আইপিএলে আগ্রহ নেই এ ক্রিকেটারের। 

ধারণা করা হচ্ছে, স্টোকস এবারের আইপিএলে খেলবেন না এমন তথ্য আগেই জেনে গিয়েছিল তার দল রাজস্থান রয়্যালস। যে কারণে এবারের প্লেয়ার্স ড্রাফটে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

প্রসঙ্গত ২০১৮ আইপিএলে বেন স্টোকসকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। ওই আসরের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনি। এ টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৯২০ রান করেছেন স্টোকস। পাশাপাশি ২৮ উইকেট নিয়েছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ছয়দিনে দেশে এলো সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়

‘ফখরুল সাহেব, শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না’

‘ফখরুল সাহেব, শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না’

রোনালদোর বিশ্বকাপ ছেড়ে যাওয়ার হুমকি, পর্তুগালের অস্বীকার!

৯০ হাজার ডলারের ব্যাগ নিয়ে দেশত্যাগ ফারাহ’র! ইমরানের সঙ্গে এর কী সম্পর্ক?

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের কবলে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের কবলে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

বক্সিং রিংয়ে ইতিহাস গড়লেন জাপানের ইরি

বক্সিং রিংয়ে ইতিহাস গড়লেন জাপানের ইরি

ডাউনিং স্ট্রিটে মদের পার্টিই কাল হতে পারে বরিস জনসনের

ডাউনিং স্ট্রিটে মদের পার্টিই কাল হতে পারে বরিস জনসনের

জাল ভিসায় আফ্রিকানদের বাংলাদেশে আসা বন্ধে সংশ্লিষ্টদের চিঠি

জাল ভিসায় আফ্রিকানদের বাংলাদেশে আসা বন্ধে সংশ্লিষ্টদের চিঠি

খাদ্যশস্য নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন