সোমবার , ৯ আগস্ট ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৯, ২০২১ ৮:৩৭ পূর্বাহ্ণ
১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী রবিবারের (১৫ আগস্ট) মধ্যে কোভ্যাক্স থেকে ৩৪ লাখ এবং চীন থেকে ২০ লাখ টিকা আসবে।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থমন্ত্রী আরও জানান, ভ্যাকসিন নিয়ে একটা সফল কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ইউনিয়নে ৬০০ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু এলাকায় তার চেয়ে বেশি নিয়েছে। পৌরসভার ভ্যাক্সিন কার্যক্রম চলবে। এছাড়া ভ্যাকসিনের স্বাভাবিক কার্যক্রমও চলবে। চায়না থেকে ৬ কোটি টিকা আনার জন্য চুক্তি করা হবে। নভেম্বরের মধ্যে এসব ভ্যাকসিন আসবে। কোভ্যক্স থেকে আসবে আরও ৬ মিলিয়ন।

জাহিদ মালেক বলেন, চীনের সঙ্গে আলোচনা করে আরও ৬ কোটি ভ্যাকসিন কেনার জন্য চুক্তি পর্যায়ে আছি। চীনের টিকা অক্টোবরে ২০ মিলিয়ন ও নভেম্বরে ২০ মিলিয়ন পাব। ফাইজারের টিকা ৬ লাখ পাব। এর বাইরে ভারতের টিকা পাব। তবে এখন ভারতের জট খোলেনি।

মন্ত্রী আরও জানান, বয়স্কদের মৃত্যুর হার ৯৪ ভাগ। তাই আগামীতে তাদের প্রাধান্য দেওয়া হবে। টিকা পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে ১২ তারিখের পর গণটিকা কার্যক্রম কতদিন চলবে। তবে ১৫ আগস্টের মধ্যে টিকা আসার পর এই কার্যক্রম আরও জোরদার হবে। নিবন্ধনের পর যাদের মেসেজ আসে না তাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ টিকা পাওয়া সাপেক্ষে মেসেজ যাবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

২০০ ট্যাংক ইউক্রেনে পাঠিয়েছে পোল্যান্ড

ইউক্রেনে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

নিউইয়র্কে ‘সোশ্যাল মিডিয়া স্টার’ সম্মাননা পেলেন প্রিসিলা

শিকাগোতে অনারারী কনসাল জেনারেল মুনির চৌধুরীর মেয়াদ বাড়ল ৫ বছর

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

প্রেসিডেন্ট হলে চীনের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত

দাবি পূরণ না করলে সেনাবাহিনীই সবকিছুর ফয়সালা করবে, রাশিয়ার হুমকি

ভুলবশত সীমান্ত অতিক্রম, বাংলাদেশিকে ফেরত দিলো ভারত

ভুলবশত সীমান্ত অতিক্রম, বাংলাদেশিকে ফেরত দিলো ভারত