বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লেবানন থেকে দেশে ফিরছে আরও ৪২২ বাংলাদেশি

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৫, ২০২১ ৯:৫১ পূর্বাহ্ণ
লেবানন থেকে দেশে ফিরছে আরও ৪২২ বাংলাদেশি

লেবানন থেকে দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বৈধ কাগজপত্রবিহীন আরও ৪২২ বাংলাদেশি। বৃহস্পতিবার বিকেলে দেশটির শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে দূতাবাস।

বুধবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন ৪২২ বাংলাদেশির হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের টিকিট নিতে আসা বাংলাদেশিরা রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, একমাত্র ডলার সংকটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। বর্তমান সময়ে বিমানের টিকিটের চারশ ডলার জোগাড় করাও আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে।

লেবাননে এসব বাংলাদেশিরা বৈধভাবে প্রবেশ করলেও বিভিন্ন জটিলতায় একসময় অবৈধ হয়ে পড়েন। প্রায় দুই বছর ধরে চলমান ডলার সংকটে বৈধ ও অবৈধ সবাই লেবানন ত্যাগ করে নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তাছাড়া দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচিতে প্রতিদিনই বাংলাদেশিরা দূতাবাসে নিজের নাম নিবন্ধন করছেন।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ১৭টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাত হাজার বাংলাদেশি দেশে ফেরত যেতে সক্ষম হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে বর্ধিত দামে বিক্রি জালানি তেল

ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

দেশে সরকার আছে তা বাজারে গেলে মনে হয় না

দাবি পূরণ না করলে সেনাবাহিনীই সবকিছুর ফয়সালা করবে, রাশিয়ার হুমকি

পীরগঞ্জে ঘাসের বাজার উন্নয়ন এবং ঘাস ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে অনুদান প্রদান কর্মসূচী

‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা হবে’

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি, তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি, তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

জিপিএ-৫ বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন

ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী

ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী

ব্রিটিশ রানির প্রাসাদে সশস্ত্র তরুণ গ্রেফতার

ব্রিটিশ রানির প্রাসাদে সশস্ত্র তরুণ গ্রেফতার