শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৯, ২০২২ ৩:১৫ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। শুক্রবার দ্বিতীয় দিনের খেলাও হবে না বলে জানিয়ে দেওয়া হলো।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে শুক্রবার ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। এদিনের বাকি সব খেলাও স্থগিত। শনিবার থেকে খেলা হবে কি না, তা পরে জানিয়ে দেওয়া হবে।

তবে রানি এলিজাবেথ মারা যাওয়ায় ইংল্যান্ড জুড়ে জাতীয় শোক থাকায় তৃতীয় টেস্টের বাকি তিন দিনের খেলা হবে কি না, তা নিশ্চিত নয়।
বৃহস্পতিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর। ব্রিটিশ রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি ও সিএনএনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল। এরপর থেকে বালমোরাল প্যালেসে রানিকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেফতার

শ্রীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

হতাশার কারণ নেই, পরিবর্তন আসবেই : মির্জা ফখরুল

হতাশার কারণ নেই, পরিবর্তন আসবেই : মির্জা ফখরুল

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিজিটাল পশুর হাটে বিক্রি ছাড়াল ২২৬ কোটি টাকা

ডিজিটাল পশুর হাটে বিক্রি ছাড়াল ২২৬ কোটি টাকা

ইউক্রেনে রকেট হামলা: জাহাজে ভালো আছেন বাংলাদেশি মৌ

ইউক্রেনে রকেট হামলা: জাহাজে ভালো আছেন বাংলাদেশি মৌ

রুশ ভূখণ্ডে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি পুতিনের

করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পীর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পীর মৃত্যু

বসনিয়া থেকে ম্যাপ দেখে ইতালি যাওয়া এক বাংলাদেশি তরুণের গল্প