বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ম‌স্কোয় বাংলা‌দে‌শি রাষ্ট্রদূত‌কে তলব

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৭:৪৪ পূর্বাহ্ণ

পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা ৬৯টি রুশ জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তে মস্কোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়া‌রি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষ পণ্যবাহী রাশিয়ার জাহাজ দেশটির বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর এসেছে, সে বিষয়ে দেশটির কূটনৈতিক মিশনের প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার রোদেনকো আন্দ্রে ইউরেভিচ বাংলা‌দে‌শি দূতকে ডে‌কে জানান, এটি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

গত ২৪ ডিসেম্বর উরসা মেজর নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। বাংলাদেশ জানতে পারে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা-৩’ জাহাজ। যেটি রঙ ও নাম বদল করে উরসা মেজর নাম দেওয়া হয়। জাহাজটির আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সনদ নম্বর: ৯৫৩৮৮৯২, যা প্রকৃতপক্ষে ‘স্পার্টা-৩’ জাহাজের সনদ নম্বর।

তথ্য নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে। যদিও জাহাজটিকে বন্দরে পণ্য খালাসের অনুমতি দিতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে রাশিয়া। তবে জাহাজটি বন্দরে ভিড়তে না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে ছিল বাংলাদেশ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় এক পরিবারের আটজনসহ ২৪ ঘণ্টায় ২১ ফিলিস্তিনি নিহত

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ

পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জার্মানিতে অভিবাসন সহজ করতে আসছে ‘অপরচুনিটি কার্ড’

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

কুড়িগ্রামে টিসিবির পন্য মধ্য আয়ের মানুষ এর বাইরে

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন আশরাফ গনি

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন আশরাফ গনি

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

আটকেপড়া কিছু প্রবাসীর ভিসার মেয়াদ বাড়ালো দুবাই

আটকেপড়া কিছু প্রবাসীর ভিসার মেয়াদ বাড়ালো দুবাই