রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভুল বানানে ১২ বছর

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৫, ২০২১ ৭:১৪ পূর্বাহ্ণ
ভুল বানানে ১২ বছর

নিজের নামের প্রকৃত বানান আসলে কী? এটা জানতেই জাহ্নবী কাপুরের কেটে গিয়েছিল অনেক বছর। কারণ, শৈশবে মা শ্রীদেবীকে জিজ্ঞাসা করে যে বানান জেনেছিলেন, ১২ বছর বয়সে জানলেন তা ভুল ছিল! সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সেই গল্পই শোনালেন জাহ্নবী, ‘তখন আমি স্কুলে পড়ি। মাত্রই বানান করতে শিখছি। আমি আসলেই আমার নামের বানান জানতাম না। 

মা (শ্রীদেবী) গোসল করছিল। তাকে জিজ্ঞাসা করলাম, আমার নামের বানানটা বলো তো? মা আমার নামের বানান ভুল বলেছিল। সে বলেছিল, জে-এ-এন-এইচ-এ-ভি-আই। জানহাবি। আট বছর আমি আর এ বিষয়ে কোনো প্রশ্ন তুলিনি।’

এরপর আরও যোগ করেন, ‘আমরা একবার কোথায় যেন যাচ্ছিলাম। মনে হয় লন্ডন। আমার পাসপোর্ট খুলে থ! সারা জীবন ভুল জেনে এসেছি। বন্ধুরা এখনো এটা নিয়ে আমাকে মজা করে। ওদের নিয়ে কিছু একটা বলতে গেলেই সব সময়ই ওরা বলে ওঠে, “চুপ করো। ১২ বছর বয়স পর্যন্তও তুমি জানতে না, তোমার নামের বানান কী?”’

‘জাহ্নবী’ নামের বানান ঠিকঠাক বলাটা আসলেই কঠিন। বলে রাখি, জাহ্নবীর ইংরেজি বানান নিয়ে কথা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই সাধারণত দুভাবে লেখা হয় ‘জাহ্নবী’: জে–এ–এ–এন–ভি–আই এবং জে–এইচ–এ–এন–এ–ভি–আই। আর শ্রীদেবী বলেছিলেন জে–এ–এন–এইচ–এ–ভি–আই। তিনটার একটাও ঠিক নয়। ইংরেজিতে জাহ্নবীর আসল বানান হলো জে–এ–এন–এইচ–ভি–আই।

নামের বানানে যত বিড়ম্বনাই হোক, শ্রীদেবীকন্যার ফিল্মি ক্যারিয়ারে কোনো বিড়ম্বনা নেই। মায়ের পথ ধরে আস্তে আস্তে নিজেকে মেলে ধরছেন তিনি। তাঁকে দেখা যাবে গুডলাক জেরি ও তখত সিনেমায়। 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মুসলিমদের জন্য নিরাপদ কানাডা গড়তে বিশেষ দূত নিয়োগ দিচ্ছেন ট্রুডো

মুসলিমদের জন্য নিরাপদ কানাডা গড়তে বিশেষ দূত নিয়োগ দিচ্ছেন ট্রুডো

ইউনাইটেডে ফিরে আড়াই কোটি টাকার গাড়ি কিনলেন রোনালদো

ইউনাইটেডে ফিরে আড়াই কোটি টাকার গাড়ি কিনলেন রোনালদো

বুধবার থেকে স্বাভাবিক ব্যাংক লেনদেন

বুধবার থেকে স্বাভাবিক ব্যাংক লেনদেন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি

‘আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া’

বাঙালির বিজয়ের ৫০ বছরপূর্তিতে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

বাঙালির বিজয়ের ৫০ বছরপূর্তিতে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

ওমিক্রন আতঙ্কে পশ্চিমাদের সঙ্গে এশিয়ার বিভক্তি স্পষ্ট

ওমিক্রন আতঙ্কে পশ্চিমাদের সঙ্গে এশিয়ার বিভক্তি স্পষ্ট

বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম ওয়ান এবং টু পাইপলাইনে একই দিনে তিনটি লিকেজ

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের নতুন ঘোষণা

‘ছলে-বলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে শৃঙ্খলাবিরোধী অপকর্ম বলে গণ্য হবে’

‘ছলে-বলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে শৃঙ্খলাবিরোধী অপকর্ম বলে গণ্য হবে’