সোমবার , ২৭ ডিসেম্বর ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ব্রাজিলে ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৭, ২০২১ ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রাজিলে ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু

ব্রাজিলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যার কারণে বিভিন্ন দুর্ঘটনায় ২৮০ জনের বেশি মানুষ বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন-এর।

বাহিয়া রাজ্যের গভর্নর রুই কোস্টা জানিয়েছেন, বন্যায় প্রায় ৪০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলহেয়াস শহর।

রুই কোস্টা বলেন, এটা একটি ভয়াবহ পরিস্থিতি। বাহিয়ার সাম্প্রতিক ইতিহাসে আমি এর আগে এমন ঘটনা দেখেছি বলে মনে পড়ে না। এটা সত্যিই খুব ভয়ঙ্কর। এখানে অনেক বাড়ি-ঘর এবং রাস্তাঘাট পানির নিচে ডুবে গেছে।

বন্যার কারণে ৩৫ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বাহিয়া রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা এবং সুরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার রাতে ইতাম্বে শহরের ভারি বৃষ্টির কারণে একটি বাধ ভেঙে যাওয়ায় আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রাজিলের আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থাগুলো সতর্ক করেছে যে, বাহিয়া রাজ্যে আরও বন্যা এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এজেন্সিয়া ব্রাসিল জানিয়েছে, কমপক্ষে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাহিয়ার আশেপাশে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে ব্রাজিল ন্যাশনাল ইন্সটিটিউট অব মেটেওরোলজি। তবে সোমবার এবং মঙ্গলবার অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

করোনা মহামারিতে এমনিতেই বিপর্যস্ত ব্রাজিল তার মধ্যেই এমন বন্যা পরিস্থিতি সাধারণ মানুষকে আরও বিপাকে ফেলেছে। বিশ্বে করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৪৩৬। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১৮ হাজার ৪৮৪ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
কাবুল বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

কাবুল বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

৬ বছরেই রাজনীতির উত্থান-পতন হেলেনার

৬ বছরেই রাজনীতির উত্থান-পতন হেলেনার

ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

এবার দনেৎস্ক দখল করতে চায় রাশিয়া

বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য চমৎকার সম্পদ: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য চমৎকার সম্পদ: প্রধানমন্ত্রী

স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

VFS মে মাসে ১০ হাজার ২১৪ ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যায়