মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে

প্রতিবেদক
Probashbd News
জুন ২৪, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮২৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে, যা প্রায় ২৬ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের সমান। সোমবার (২৩ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের (মোট রিজার্ভ) পরিমাণ দাঁড়ায় ২৬৮২৩.১৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্ধারিত হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২১৭৫০.৮২ মিলিয়ন ডলার।

এর আগে ১৫ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৬১৪৯.৯৬ মিলিয়ন ডলার এবং BPM6 অনুযায়ী ছিল ২০৮৬৩.৮০ মিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র ৮ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৬৭৩ মিলিয়ন ডলার এবং BPM6 অনুযায়ী নিট রিজার্ভ বেড়েছে ৮৮৭ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, IMF-এর BPM6 পদ্ধতিতে রিজার্ভ গণনার সময় স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও অন্যান্য কিছু উপাদান বাদ দেওয়া হয়। ফলে এই পদ্ধতিতে হিসাব করা রিজার্ভই প্রকৃত বা নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধি সাম্প্রতিক কিছু রপ্তানি আয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক সহায়তা আসার ফল হতে পারে। তবে রিজার্ভ টেকসই রাখতে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণ ও প্রবাসী আয় বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শ্রীনগরে আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে গণপূর্তের কয়েক কোটি টাকার জায়গা দখলের অভিযোগ

ফিল্ড হাসপাতাল নির্মাণের পরামর্শ জি এম কাদেরের

ফিল্ড হাসপাতাল নির্মাণের পরামর্শ জি এম কাদেরের

ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: মির্জা ফখরুল

আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: মির্জা ফখরুল

মাদকের ‘রাজধানী’ হয়ে উঠছে সৌদি

বাড়ির গৃহকর্মী থেকে সবাইকে টিকা দিতে হবে: প্রধানমন্ত্রী

বাড়ির গৃহকর্মী থেকে সবাইকে টিকা দিতে হবে: প্রধানমন্ত্রী

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ

সংকটাপন্ন অবস্থায় জেনারেল (অব.) ইবরাহিম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

৫০০ সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ালেন পরী মনি

৫০০ সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ালেন পরী মনি