বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২৫, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ

বায়ুদূষণে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। এদিন শহরটির একিউআই স্কোর ২১১। অবশ্য মঙ্গলবার সকালে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল উজবেকিস্তানের এই শহরটি। তবে বুধবার সকালে ঢাকা আবারও শীর্ষে উঠে আসে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে থাকে।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বুধবার সকালে ঢাকার একিউআই স্কোর ছিল ৩১৯। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫।

এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

২০২১ সালে ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তনের পর জানায়, পিএম-২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুকণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এরচেয়েও কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। শহরটির বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ প্রাণ হারান। মূলত স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী বাধা পালমোনারি রোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পায়।

উল্লেখ্য, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন স্থাপনার ধুলো। জীবাশ্ম জ্বালানি দহন, বায়োমাস পোড়ানো, চলাচলের অনুপযোগী যানবাহন থেকে নির্গমন, ইটভাটা এবং ব্যাপক উন্নয়নমূলক কাজের ফলে বাংলাদেশের শহরগুলোর দূষিত বায়ুর মান প্রায়ই বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নির্ধারিত মূল্যে কাঁচা চা পাতা ক্রয় না করায় ২ কারখানাকে অর্থদন্ড

কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি, বৈদেশিক আয় কমে ১২০ কোটি

টিকাগ্রহীতাদের জন্য ভ্রমণ ভিসা উন্মুক্ত করলো আমিরাত

টিকাগ্রহীতাদের জন্য ভ্রমণ ভিসা উন্মুক্ত করলো আমিরাত

জুলাইয়ের শেষে ৫-১২ বছর বয়সীদের করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী কিউসি ব্যারিস্টার সুলতানা তাপাদার

যুক্তরাজ্যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী কিউসি ব্যারিস্টার সুলতানা তাপাদার

মাত্র ১৫ মিনিট হেঁটেই পেতে পারেন এই উপকারগুলো!

মাত্র ১৫ মিনিট হেঁটেই পেতে পারেন এই উপকারগুলো!

টেক্সাসে আকস্মিক বন্যা

বিমানবন্দরে প্রবাসীদের স্বর্ণ এবং অর্থ লুট করতে তৎপর স্বয়ং পুলিশ

জন্মদিন নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

জন্মদিন নিয়ে ওবায়দুল কাদেরের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলো ঘূর্ণিঝড় সিত্রাং