শনিবার , ৬ নভেম্বর ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্ববাজারে বৃদ্ধি ও পাচার বন্ধে ডিজেলের দাম বেড়েছে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৬, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
বিশ্ববাজারে বৃদ্ধি ও পাচার বন্ধে ডিজেলের দাম বেড়েছে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশে তার প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ২০১৬ সালেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছিল। বৈশ্বিক মূল্য বৃদ্ধি ও পাচার রোধে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমন কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে বৃহত্তর জাতীয় স্বার্থে সরকার গত ৪ নভেম্বর দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃ নির্ধারণ করেছে। যদিও আশপাশের অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের মূল্য এখনো কম।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিমন্ত্রীর এ প্রতিক্রিয়া গণমাধ্যমে পাঠিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আজ ভারতের কলকাতায় প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৮৯.৭৯ রুপি বা ১০৪ টাকা। ২৬টি স্থল বন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকে, তাও বিবেচনার বিষয়। আর পাচারের আশঙ্কা তো আছেই।

নসরুল হামিদ আরও বলেন, বিদ্যুৎ চালিত যানবাহনের দিকে যেতে হবে। বিশেষ করে গণপরিবহন বিদ্যুৎ চালিত করা গেলে দেশে পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে। বিদ্যুৎ চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা বেশি ও সাশ্রয়ীও। তেল আমদানি খরচও কমে যাবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শিরোমহীন: আতিকুর রহমান

উত্তাল মেঘনা, জীবনের ঝুঁকি নিয়েই ট্রলারে বাড়ি ফিরছে মানুষ

সুইজারল্যান্ডের ম্যারাথনে দেশের পতাকা উড়ালেন শিব শংকর

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণা

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণা

বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ

৯০ হাজার ডলারের ব্যাগ নিয়ে দেশত্যাগ ফারাহ’র! ইমরানের সঙ্গে এর কী সম্পর্ক?

ক্যাপিটল ভবনে হামলা: ট্রাম্পের নথি প্রকাশে স্থগিতাদেশ

ক্যাপিটল ভবনে হামলা: ট্রাম্পের নথি প্রকাশে স্থগিতাদেশ

একমাসের বেশি বিদেশি মুদ্রার নোট নিজের কাছে রাখা যাবে না

জিয়ার মরদেহ পাওয়া যায়নি, কাঠের বাক্স দাফন করা হয়েছিল : মুক্তিযুদ্ধ মন্ত্রী

জিয়ার মরদেহ পাওয়া যায়নি, কাঠের বাক্স দাফন করা হয়েছিল : মুক্তিযুদ্ধ মন্ত্রী

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ