বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশকে নিয়ে অলিম্পিকে সোনাজয়ী তারকার আবেগঘন বার্তা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৫, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ
বাংলাদেশকে নিয়ে অলিম্পিকে সোনাজয়ী তারকার আবেগঘন বার্তা

অলিম্পিক থেকে এখনও কোনো পদক আনতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। টোকিও অলিম্পিকে দেশসেরা রাইফেল শুটার আবদুল্লাহ হেল বাকী আর তীর-ধনুকে রোমান সানায় আশা করেছিল বাংলাদেশ।

কিন্তু অলিম্পিক থেকে হতাশা ছাড়া আর কিছুই নিয়ে ফিরতে পারেননি তারা। অথচ এবার অনেক দেশই প্রথমবারের মতো পদক পেয়েছে। কম জনসংখ্যার ছোট ছোট দেশও পদক থেকে বাদ যায়নি।

আর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখনও অলিম্পিকে পদক জেতেনি। এ ব্যর্থতার গ্লানিতে এখনও পুড়ে চলেছে বাংলাদেশ। অথচ বাংলাদেশ এ গ্লানি মুছে ফেলার সুযোগ পেয়েছিল আরও পাঁচ বছর আগে।

বাংলাদেশি বংশোদ্ভূত রাশান জিমন্যাস্ট মার্গারিতা মামুনকে নিজেদের করে দেখাতে পারলেই আর কিছু লাগত না। সেবার রাশিয়ার হয়ে সোনা জিতেছিলেন এই রিদমিক জিমন্যাস্ট।

জিমন্যাস্ট মার্গারিতা বুধবার নিজের ইনস্টাগ্রামে সে কথাই যেন ইঙ্গিত দিলেন।

তিনি লিখেছেন— ‘অনেকেই জানেন আমার বাবা বাংলাদেশি, আমিও অর্ধেক বাংলাদেশি। যদিও বিভিন্ন প্রতিযোগিতায় আমি আমার দেশ রাশিয়ার প্রতিনিধিত্ব করেছি। এর পরও আমি বাংলাদেশ থেকে অনেক সমর্থন আর অভিনন্দন পেয়েছি। আর একদিন একটা সাক্ষাৎকারে নোবেলজয়ী বাংলাদেশি মুহাম্মদ ইউনূস বলেছিলেন— বাংলাদেশের অধিকাংশ মানুষ এই অলিম্পিক পদকটা তাদের বলে মনে করেন!’

চলতি বছর ২৫-এ পা রেখেছেন মার্গারিতা। গত অলিম্পিকে ৭৬.৪৮৩ স্কোর গড়ে সোনা জেতেন এ জিমন্যাস্ট। গেমসের পঞ্চদশ দিনে ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও তার স্বদেশি ইয়ানা কুদ্রিয়াভৎসেভাকে হারান তিনি। সোনা জিতে প্রতিক্রিয়ায় বাংলাদেশের কথা বলতে ভোলেননি তিনি। বলেছিলেন— এই সোনা দুই দেশেরই। তার এই জয় যেমন রাশিয়ার, সমানভাবে বাংলাদেশেরও।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

রাতে চা বিক্রেতা, দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে গ্রেফতার ইলিয়াস, মুক্তি পেলেন ছয় ঘন্টা পর

মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব হারান নুসরাত

মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব হারান নুসরাত

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ঝালকাঠির আওড়াবুনিয়া ইউপি কার্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় ড্রোন-মিসাইল পাঠানোর পরিকল্পনা ইরানের

ড. ইউনূসের জাতিসংঘ সফরে চিন্তিত ভারত

প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতার সমাধানে আমিরাতে মতবিনিময়

গরু চুরির মামলায় গ্রেপ্তার বাবলীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি