বৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রেমিকাকে হত্যার পর মরদেহের ওপর যা লিখে গেলেন তিনি

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৯, ২০২১ ৮:২১ পূর্বাহ্ণ
প্রেমিকাকে হত্যার পর মরদেহের ওপর যা লিখে গেলেন তিনি

প্রেমিকাকে নৃশংসভাবে হত্যা করল প্রেমিক। ছুরি দিয়ে খুনের পর প্রেমিকার শরীরে চিহ্নও রেখে যায় হত্যাকারী। প্রেমিকার মরদেহে একটি বাক্য লিখে যান তিনি।

ব্রিটেনের বাসিন্দা ইমোজেন বোহাজুককে গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডেমে তার ফ্ল্যাটেই মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে ছুরির বেশকয়েকটি আঘাত দেখতে পায় পুলিশ। বিছানায় পড়েছিল তার মরদেহ। পাশে সাজান ছিল তার পছন্দের সুগন্ধী ও সফট টয়।

তদন্তে নেমে ইমোজেনের প্রেমিক ড্যানিয়েল স্মিথকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, বিগত কিছুদিন ধরে তিনি ইমোজেনের ব্যাংকের কার্ড ব্যবহার করছিলেন। অ্যাকাউন্ট ফাঁকা করার দুই সপ্তাহ আগেই তিনি ইমোজেনকে হত্যা করেন।

হত্যার অপরাধে স্মিথকে কমপক্ষে ১৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় ম্যানচেস্টার ক্রাউন আদালত। পুলিশি তদন্ত ও আদাতের শুনানির সময় জানা যায়, কীভাবে নিজের প্রেমিকাকে হত্যা করেছিলেন স্মিথ।

জানা গেছে, প্রায়ই দু’জনের মধ্যে ঝগড়া হত। স্মিথের খারাপ ও হিংসাত্মক আচরণের বিষয়ে নিজের বন্ধুদেরও কয়েকবার জানিয়েছিলেন ইমোজেন। কিন্তু মার্চ মাসে টাকাপয়সার লেনদেন নিয়ে যুগলের মধ্যে ঝগড়া হয়। সেই বিবাদ ধীরে ধীরে ইমোজেনের মৃত্যুর কারণ হয়ে ওঠে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ইমোজেনের মুখ, চোয়াল, মাথার খুলি এবং ঘাড়ে আঘাত করা হয়েছিল। এমনকি শ্বাসরোধের চিহ্নও উঠে আসে রিপোর্টে।

আদালতে আইনজীবী জানান, প্রথমে ইমোজেনকে মারধর করেন স্মিথ। তারপর তার গলাটিপে শ্বাসরোধ করেন। সবশেষে ছুরি নিয়ে হামলা চালান।

অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ইমোজেনের। এরপর নেলপলিশ দিয়ে মৃতদেহের ওপর স্মিথ লেখেন ‘সেটা আমি ছিলাম’। অর্থাৎ স্মিথ এটাই বোঝাতে চেয়েছিলেন যে খুন তিনিই করেছেন। তারপর মরদেহ বিছানায় শুইয়ে তার ওপরে অদ্ভূত একটি নকশা তৈরি করে রেখে যান তিনি। সূত্র: দ্য সান

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

নির্মাণ শেষের আগেই বিশ্বের বিস্ময় টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ

স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

স্বামীর দেহ টুকরো করে পাশেই নিশ্চিন্তে স্ত্রীর ঘুম!

সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাহরাইনের সঙ্গে ইসরাইলের নিরাপত্তা চুক্তি

বাহরাইনের সঙ্গে ইসরাইলের নিরাপত্তা চুক্তি

ইতালিতে ফেডারেজিঅনে ডেল্লে স্কলে বেঙ্গালেজে ইন ইতালিয়া সংগঠনের আত্মপ্রকাশ

ইতালিতে ফেডারেজিঅনে ডেল্লে স্কলে বেঙ্গালেজে ইন ইতালিয়া সংগঠনের আত্মপ্রকাশ

হঠাৎ কেন ক্রিকেট থেকে অবসর জানালেন ডি ভিলিয়ার্স

হঠাৎ কেন ক্রিকেট থেকে অবসর জানালেন ডি ভিলিয়ার্স

বিমানবন্দরে পিসিআর ল‍্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানবন্দরে পিসিআর ল‍্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

কারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ ব্যবসায়ীদের

কারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ ব্যবসায়ীদের

বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান