বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।তিনি জানান, বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো।প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান। এসময় শেহবাজ শরিফ এ ধরনের দুর্যোগের ঘন ঘন ও তীব্র হওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করেন।

বৈঠকে ড. ইউনূস জানান, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় ধরনের রাজনৈতিক সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে।

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার চূড়ান্ত পর্যায় চলছে এবং দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
অলিম্পিক রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার কেলি

অলিম্পিক রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার কেলি

ঠাকুরগাঁওয়ে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬ টি পরিবারে ভ্যান গাড়ি বিতরণ

আম্পায়ারের সিদ্ধান্ত না মানার সুযোগ ছিল না: সাকিব

দক্ষিণ আফ্রিকা থেকে চিরবিদায় নিলেন আরও এক রেমিট্যান্সযোদ্ধা

দক্ষিণ আফ্রিকা থেকে চিরবিদায় নিলেন আরও এক রেমিট্যান্সযোদ্ধা

কানাডায় নির্বাচনী টক শো’র জন্য টাকা দাবি, ক্ষমা চাইলেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই প্রার্থী

কানাডায় নির্বাচনী টক শো’র জন্য টাকা দাবি, ক্ষমা চাইলেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই প্রার্থী

মেসিহীন বার্সাকে কম ভয় পায় প্রতিপক্ষ: কোম্যান

মেসিহীন বার্সাকে কম ভয় পায় প্রতিপক্ষ: কোম্যান

ফ্রান্সের প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা, তদন্ত করছে ইসরায়েল

ফ্রান্সের প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা, তদন্ত করছে ইসরায়েল

রাশিয়া নয়, ভারত থেকে তেল কিনতে পারে বাংলাদেশ’

ইরানের হাতে পরমাণু অস্ত্র মানে সব বাজি শেষ: সৌদি আরব

দেশের মানুষ আ.লীগ ও বিএনপির ওপর বিরক্ত: মুজিবুল হক চুন্নু

দেশের মানুষ আ.লীগ ও বিএনপির ওপর বিরক্ত: মুজিবুল হক চুন্নু