শুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নারীদের বিবাহে জোর করা উচিত নয়: তালেবান

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৩, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
নারীদের বিবাহে জোর করা উচিত নয়: তালেবান

নারীদের অধিকার নিয়ে তালেবান শুক্রবার একটি ডিক্রি জারি করেছে। এতে বলা হয়েছে, নারীদের ‘সম্পত্তি (প্রোপার্টি)’ ভাবা উচিত নয় এবং বিয়েতে অবশ্যই তাদের সম্মতি নেওয়া উচিত। 

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, নারীদের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে থাকা তালেবান এই ডিক্রি জারি করল। 

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের প্রকাশ করা ডিক্রিতে বলা হয়েছে, একজন নারী কোনো সম্পতি নয় বরং নারী মহৎ এবং স্বাধীন মানবী। শান্তির বিনিময়ে কেউ নারীকে অন্য কারও কাছে তুলে দিতে পারে না। 

এই ডিক্রিতে তালেবান নারীদের বিবাহ পরিচালনা এবং তাদের সম্পত্তির অধিকার নিয়েও কথা বলেছে। ডিক্রিতে বলা হয়েছে, নারীদের বিবাহে জোর করা উচিত নয় এবং মৃত স্বামীর সম্পত্তিতে বিধবা নারীদের অংশ থাকা উচিত। 

এতে আরও বলা হয়েছে, সিদ্ধান্ত প্রণয়নের সময় আদালতের এই বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। একইসঙ্গে ধর্মবিষয়ক এবং তথ্য বিষয়ক মন্ত্রণালয়কে এসব অধিকারে উৎসাহ দেওয়া উচিত। 

তবে বাড়ির বাইরে এবং শিক্ষার বাইরে আফগান নারীরা কেমন কাজের সুযোগ পাবে তালেবানের ডিক্রিতে সেটা উল্লেখ করা হয়নি। আর এই বিষয়টি নিয়েই তালেবান আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সবথেকে বেশি চাপে রয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
‘অতীত ভুলে’ তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে চায় আরব আমিরাত

‘অতীত ভুলে’ তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে চায় আরব আমিরাত

সৌদি আরবে কাঁদছে আবুল কালাম, বাড়িতে কাঁদছে পারিবার

এবার ভুট্টাগাছের রস দিয়ে গুড়

বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নারী, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য থানায় হচ্ছে সার্ভিস ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মযজ্ঞে বদলে যাচ্ছে দ.সুদান

মূলধন বাড়ল আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা

মূলধন বাড়ল আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা

গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

মাত্র ৬ কি.মি. সড়কে ১৫টি অটোরিকশা স্ট্যান্ড

কেন বন্ধ করা যাচ্ছে না অবৈধ হাসপাতাল-ক্লিনিক?