মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তোপের মুখে জয়-লেখক

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২০, ২০২২ ৪:৩০ পূর্বাহ্ণ

সংগঠনে অনুপ্রবেশ, প্রেস রিলিজে কমিটি গঠন, বিশ্ববিদ্যালয় ও জেলায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় গতকাল ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে তোপের মুখে পড়েন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। দুই ছাত্র নেতাকে কড়া হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক ওবায়দুল কাদের। তিনি ছাত্র জয়-লেখককে বলেন, জেলায় জেলায় কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটেছে, প্রেস রিলিজে কমিটি দেওয়ার কারণে এমনটি হয়েছে। এসব বন্ধ করতে হবে। যেখানে ঝামেলা সৃষ্টি হচ্ছে সেখানেই তোমরা (জয়-লেখক) কথা বলে ঠিক কর। ছাত্রলীগকে আর বিতর্কিত করা যাবে না। ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভার আগে ও সভা শেষে ওবায়দুর কাদের সাত তলায় তার অফিস রুমে জয়-লেখককে ডেকে নিয়ে এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। ওবায়দুল কাদের সংগঠনে অনুপ্রবেশ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেন এবং জানতে চান, রাজশাহী জেলা ছাত্রলীগে অনুপ্রবেশ, বিভিন্ন জেলায় প্রেস রিলিজ কমিটি গঠন নিয়ে কেন বিতর্ক উঠছে, কেন কেন্দ্র ছাত্রলীগের লাগাম টেনে ধরতে পারছে না। এ সময় জয় বলেন, তারা সমাধানের চেষ্টা করছেন। কেন্দ্রের কিছু নেতা ঝামেলা করছে। তখন ওবায়দুল কাদের বলেন, কমিটিতে কেন বিতর্কিত লোক আসবে? দেখেশুনে কেন কমিটি দাওনি? জেলায় জেলায় কোন্দল কেন তোমরা সামাল দিতে পারছ না? কথা বলে এসব ঠিক করতে পার না? দুজন মিলে জেলায় জেলায় কথা বল। প্রয়োজনে ঢাকায় ডেকে আন। সংগঠন এভাবে চলতে পারে না। ছাত্রলীগকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ঝামেলায় জড়ানো যাবে না। সম্মেলন নিয়ে তিনি বলেন, নেত্রী এসে সম্মেলনের তারিখ ঘোষণা করবেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকায় ফখরুলকন্যা

যুক্তরাষ্ট্রে ৪ জনকে গুলি করে হত্যা, হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রে ৪ জনকে গুলি করে হত্যা, হামলাকারী নিহত

কাতারের আমিরের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

কাতারের আমিরের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে যেসব রেকর্ড ভাঙলেন রুট

৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে যেসব রেকর্ড ভাঙলেন রুট

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি নিহত

বরগুনার পাথরঘাটায় শাহীন মোল্লার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ

কাবুলে তালেবান, দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে নারী মডেলদের ছবি

কাবুলে তালেবান, দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে নারী মডেলদের ছবি

খেলতে পারবেন না, তবু মুম্বাই ৮ কোটি দিয়ে কেন কিনল আর্চারকে

খেলতে পারবেন না, তবু মুম্বাই ৮ কোটি দিয়ে কেন কিনল আর্চারকে

টিকা ছাড়া ঘর থেকে বের হলে শাস্তিতে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়

টিকা ছাড়া ঘর থেকে বের হলে শাস্তিতে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়

স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু চীনে

স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু চীনে