বৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার ফ্যাসিবাদ কায়েম করছে’

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৭, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
‘ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার ফ্যাসিবাদ কায়েম করছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করার মাধ্যমে বর্তমান গণবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার এখন অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্যাসিবাদ কায়েম করছে। আর এই চরম ফ্যাসিবাদের কারণেই দেশে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়টি গতকাল প্রশাসন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। সম্প্রতি ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাট করা হয়। উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে সরকার।

তিনি বলেন, ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ও মোহনগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা একইসূত্রে গাঁথা। দেশে গণতন্ত্রশূন্যতার কারণেই এখন আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে। সরকারি মদদে প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া হয়ে উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, ভোটারবিহীন সরকারের আনুগত্য করতে গিয়ে তারা হিতাহিত জ্ঞানহীন হয়ে পড়েছে। বিরোধীদল ও বিরোধীমত দমন এবং বিরোধীদলের রাজনীতি কঠিন থেকে কঠিনতর করতে লাগামহীন লাইসেন্স দেওয়া হয়েছে অনুগত প্রশাসনকে। এরই ধারাবাহিকতায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হলো।

মির্জা ফখরুল বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাই, গণবিরোধী জুলুমের পথ থেকে অবিলম্বে সরে আসুন, অন্যথায় যুগে যুগে সকল স্বৈরাচারের মতই আপনাদের পরিণতি বরণ করতে হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা

করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা

আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ

মেট্রোরেলে সহায়তার জন্য জাপানকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ধন্যবাদ 

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না: ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না: ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীদের কল্যাণে নতুন দুটি নীতি বাস্তবায়ন করল ইউনিলিভার

কর্মীদের কল্যাণে নতুন দুটি নীতি বাস্তবায়ন করল ইউনিলিভার

পাকিস্তানি সঞ্চালকের ৫ বছর আগের ভিডিও ভাইরাল

পাকিস্তানি সঞ্চালকের ৫ বছর আগের ভিডিও ভাইরাল

১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার সম্ভাবনা নেই: খাতিবজাদেহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার সম্ভাবনা নেই: খাতিবজাদেহ

জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসী