শুক্রবার , ২২ জুলাই ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কম দাম বেঁধে দিলে তেল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি রাশিয়ার

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২২, ২০২২ ৫:২৯ পূর্বাহ্ণ

উৎপাদনের চেয়ে তেলের বিক্রয় মূল্য কম নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে- এমন খবর প্রকাশ্যে আসার পর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে আমেরিকা মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চাইছে।
আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘ইন্টার ফ্যাক্স’ও তাস জানিয়েছে,“তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তাহলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে আমরা আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখব না।”

এর আগে বুধবার দিনের প্রথম ভাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যদি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তেলের দাম আকাশচুম্বি হবে।

তিনি সতর্ক করে আরও বলেছেন, বৃহত্তম পাইপ লাইনের মধ্য দিয়ে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ কমিয়ে দিতে পারে, এমনকি সেটি বন্ধ হয়ে যেতে পারে। পুতিনের এই হুঁশিয়ারির পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গ্যাসের ব্যবহার শতকরা ১৫ ভাগ কমানোর আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে আগামী শুক্রবার মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে এবং ২৬ জুলাই তা অনুমোদন পেতে পারে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
গলায় ছুরি ঠেকিয়ে অভিনেত্রীর বাড়িতে লুট!

গলায় ছুরি ঠেকিয়ে অভিনেত্রীর বাড়িতে লুট!

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, নিউ ইয়র্ক গভর্নরের সাবেক ডেপুটি গ্রেপ্তার

কিইভসহ চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার

কিইভসহ চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অস্ত্রভান্ডারে রাশিয়ার হামলা, সেভরোদনেৎস্কে লড়াই

গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ করা যাবে না

মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

সাত বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নজরুলের

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ শিক্ষা ফোরাম

মৃত বাংলাদেশি শ্রমিকদের তালিকা প্রস্তুতের আদেশ স্থগিত

প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন