শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালি পেল প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসোলিনির পর প্রথম ডানপন্থীদের জয়

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২২, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

জর্জিয়া মেলোনি, ইতালির রাজনীতিতে একজন ডানপন্থী নেত্রী হিসেবে পরিচিত। এবার তার নেতৃত্বাধীন জোটই দেশটির জাতীয় নির্বাচনে জয় পেয়েছে। শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয় জর্জিয়ার। ৪৫ বছর বয়সি জর্জিয়াই আবার সেদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও হলেন। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতেএই প্রথম কট্টর ডানপন্থী কোনও দল সরকার গঠন করল।

ইতালিতে গত সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথ ফেরত সমীক্ষা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে জর্জিয়া জিততে চলেছেন। সেই মতো এবার তিনি সরকার গঠন করলেন। এই জয়ের ফলে ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় বদল আসল বলে মনে করা হচ্ছে। কারণ গত মাসেই সুইডেনেও কট্টর ডানপন্থী দল সরকার গঠন করেছিল। আর এবার সেই একই ঘটনা ঘটল ইতালিতেও।

জর্জিয়ার ‘ব্রাদারস অব ইতালি’ পার্টি নির্বাচনে জোট বাঁধে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিয়ো বারলুসকোনির ‘ফোরজা ইতালিয়া’ এবং মাতেও সালভিনির দলের সঙ্গে। জয়ী জোটের নেত্রী হিসেবে জর্জিয়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য আহ্বান জানান সেদেশের প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। আজ শনিবার জর্জিয়ার ক্যাবিনেটের মন্ত্রীরা শপথ নেবেন বলে জানা গেছে। নির্বাচনী ফলাফল বলছে, সেনেটে ১১৪টি আসন জিতেছে জর্জিয়ার নেতৃত্বাধীন জোট। ইতালিয়ান সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১০৪টি আসন।
এদিকে, জর্জিয়া নিজে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষপাতী নন। এই আবহে ইতালির পালা বদলে ইউরোপীয় ইউনিয়ন আরও এক সদস্য হারায় কি না, সেদিকে নজর অনেকেরই।

প্রসঙ্গত, ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ। এদিকে ইউরো অঞ্চলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। তবে কোভিডের জেরে আপাতত ইতালির মাথার উপর দেশের জিডিপির ১৫০ শতাংশ সমতূল্য ঋণের বোঝা রয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি

সমুদ্র পথে ঝুঁকিপূর্ণ যাত্রার ব্যাখ্যা দিলো বিসিবি

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ৪র্থ ধাপে শীতবস্ত্র বিতরণ করলো ঠাকুরগাঁওয়ের ‘আইপজিটিভ’

ইরানের ৪ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা

ইরানের ৪ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা

এলডিসি সভায় যোগ দিতে জেনেভার পথে অর্থমন্ত্রী

এলডিসি সভায় যোগ দিতে জেনেভার পথে অর্থমন্ত্রী

নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির সমাবেশ শুরু

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নবনির্বাচিতদের উৎসব

নিউক্যাসল ক্লাবের মালিক হয়ে নতুন বিতর্কে যুবরাজ সালমান

নিউক্যাসল ক্লাবের মালিক হয়ে নতুন বিতর্কে যুবরাজ সালমান

বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ,

বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ,