শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আগামী বছরের ৫ মার্চ মিশিগান বিএনপির সম্মেলন

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২, ২০২২ ৬:৫৬ পূর্বাহ্ণ

আমেরিকার মিশিগান স্টেট বিএনপি শাখার সম্মেলন আগামী বছরের ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সফল করার লক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির কাবাব হাউজে দলের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন জানান, দীর্ঘ সাত বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে দেওয়ান আকমল চৌধুরীকে সভাপতি ও সেলিম আহমদকে সেক্রেটারি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সে কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে আরও কয়েক বছর গড়ায়। গত রোববার দলের এক সাধারণ সভায় আগামী বছরের ৫ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে ঢাকা পোস্টকে জানানো হয়, সম্মেলন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ হলেন ফখরুল ইসলাম লয়েছ, ইউসূফ কামাল, নিজাম উদ্দিন, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল ও তারেক আহমদ চৌধুরী।

অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রাশিয়া-আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সম্পাদক সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী সংসদের সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জামান, জিলাল উদ্দিন, রাজু আহমদ তালুকদার, মঈনুল হক,মো. কামরুজ্জামান, দেওয়ান আবু জহর চৌধুরী, মোশাররফ চৌধুরী লিটু, ওয়াহিদুজ্জামান রনি, ফয়সাল চৌধুরী, আবদুল বাছিত, মঞ্জুরুল করিম তুহিন, কামাল হোসেন লিলু, নাজমুল হাসনাত রেসাদ, মারুফ খান, আব্দুর রহমান ও শরীফ আহমেদ মেহেদী।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মযজ্ঞে বদলে যাচ্ছে দ.সুদান

ডেসটিনি গ্রুপের এমডির ১২ বছরের কারাদণ্ড

জকসু নির্বাচন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

বাংলাদেশ হবে সারা বিশ্বের যোগাযোগের কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী

বাংলাদেশ হবে সারা বিশ্বের যোগাযোগের কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী

পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না: ওবায়দুল কাদের

কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না: ওবায়দুল কাদের

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

গভীর নলকূপ থেকে পানির বদলে উঠছে গ্যাস, চলছে বাড়ির রান্না

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার শিক্ষার্থী

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার শিক্ষার্থী

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা